ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

বালু উত্তোলনে বাধা দেওয়ায় বাজিতপুরে কৌশলে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে সম্প্রতি ইউএনও ফারাশিদ বিন এনামের কাছ থেকে নিজের প্রতিষ্ঠানের নামে প্রচুর সুযোগ সুবিধা নিয়ে নিজের ফেসবুক ওয়ালে ইউএনও’র প্রশংসা করতে গিয়ে ‘স্বপ্ন পুরুষ’ আখ্যা দেন আব্দুল মান্নান স্বপন নামে এক শিক্ষক।

এই শিক্ষকের নিজের পুকুর থেকে ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রি করা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে পুলিশ দিয়ে বন্ধ করে দেয় ইউএনও। এতে চরম ক্ষেপে যান তিনি প্রশাসনের প্রতি। সুবিধা পেয়ে করেছিলেন প্রশংসা। পরে বালু উত্তোলন করতে না পেরে ইউএনও’র প্রতি মন:ক্ষুন্ন হন এই শিক্ষক।

দিলালপুর ইউনিয়নে বালু কান্ডে ব্যবস্থা নিতে গিয়ে বালু ব্যবসায়ীদের কৌশলী রোষাণলে পড়েন ইউএনও। একরকম মব সৃষ্টি করার চেষ্টা করা হয়। পুলিশ গিয়ে আটক করেন কয়েকজনকে। পরে মুচলেকা দিয়ে তারা মুক্তি পায়। সরকারি কাজে বাধা দিয়ে উল্টো নিরীহ লোকদের মারধরের অভিযোগ আনেন বালু সিন্ডিকেটের লোকজন।

পরে ক্ষিপ্ত শিক্ষক আব্দুল মান্নান স্বপনের নেতৃত্বে ইউএনওর বিরুদ্ধে এক ঝটিকা মানববন্ধন করা হয়। এক থেকে দুই মিনিটের মতো রাস্তায় ব্যানার নিয়ে দাড়িয়ে ইউএনওর প্রতি ক্ষোভ প্রকাশ করেন বালু কান্ডে অভিযুক্ত আব্দুল মান্নান স্বপন। অংশগ্রহণকারীদের মিসগাইড করে মানববন্ধনে নিয়ে আসেন বলেও অভিযোগ করেন তারা।

পরেরদিন আবার ইউএনওর পক্ষে পাল্টা মানববন্ধন করে আরেকটি শ্রেণি। পাল্টাপাল্টি মানববন্ধন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় বাজিতপুরে।

স্থানীয় এক শিক্ষার্থীর অভিভাবক শিক্ষক আব্দুল মান্নান স্বপনের বিরুদ্ধে টিসি না দিয়ে উল্টো খারাপ ব্যবহারের অভিযোগ তুলেন। অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস করছেন বলেও অভিযোগ করা হয়।
স্থানীয়রা বলেন, একজন অভিযুক্ত ব্যক্তি যখন নিজের অনিয়ম ঢাকতে উল্টো মানববন্ধন করেন তা হাস্যকর ছাড়া আর কিছু না। অভিযুক্ত শিক্ষকের বিচার চান স্থানীয়রা।

জানা যায়, স্বপন নামে এই শিক্ষক সুবিধা না পেলেই সবসময় প্রশাসনের বিরুদ্ধে লেগে যান। এর আগেও অনেক ইউএনওর সাথে এমনটা করেছিলেন বলে জানান একটি সূত্র।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

বালু উত্তোলনে বাধা দেওয়ায় বাজিতপুরে কৌশলে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৯:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫