ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

সিদ্ধিরগঞ্জে মা–মেয়ের মাদক ব্যবসা, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ও নগদ টাকা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মা–মেয়েসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ৩ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (নিঃ) এস আই,মোঃ ওয়াসিম আকরামের নেতৃত্বে একটি বিশেষ টিম চিটাগাং রোড এলাকার রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

‎অভিযানকালে তাদের দেহ তল্লাশিতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা। এ সময় মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন—মোমেনা বেগম (৫০) ও তার মেয়ে রত্না খাতুন (২৪)। তারা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার আবিরপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

‎পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মা–মেয়ে একসঙ্গে মাদক ব্যবসায় জড়িত হওয়া অত্যন্ত দুঃখজনক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। শনিবার গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মা–মেয়ের মাদক ব্যবসা, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ও নগদ টাকা উদ্ধার

আপডেট সময় : ১১:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫