ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

টেকনাফের নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২২ ঘণ্টা পর চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পরিবার।

আজ রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর দিলু মেম্বারের বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম আফসি মনি (৪)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হোয়াকিয়া পাড়ার ইঞ্জিনিয়ার মামুনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় আফসি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন শিশুটির লাশ দেখতে পান।

পরিবারের অভিযোগ, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, শিশুটির কানের দুল নেই এবং মুখে প্লাস্টারের দাগ পাওয়া গেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন,“বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

টেকনাফের নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫