ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

টেকনাফে শিশু হত্যা, দুই আসামির আদালতে স্বীকারোক্তি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে চার বছর বয়সী এক শিশুকে হত্যা করে কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) কক্সবাজারের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং–৪–এ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তারা।

টেকনাফ থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজন হলো—ফারেজ (১৮), পিতা ফরিদ আহমদ ও মাতা জুবেদা খাতুন; এবং আরফাত (১৬), পিতা জিয়াউর রহমান ও মাতা খালেদা বেগম। দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, তারা আদালতে স্বীকার করেছে—ভিকটিম হোজাইফা নুসরাত আফসি (৪)-কে কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়।

এর আগে গত ৪ অক্টোবর দুপুরে টেকনাফ থানাধীন পশ্চিম সিকদার পাড়ায় জনাব ফরিদ আহমদের ভাড়াবাসা থেকে নিখোঁজ থাকা ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার পরদিন শিশুটির পিতা মামুনুর রশিদ থানায় মামলা করেন।

পরে টেকনাফ থানা পুলিশ এফআইআর নং–১৭, তারিখ ৫ অক্টোবর ২০২৫, জি আর নং–৭০৩/২৫, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করে।মামলার এজাহারনামীয় ৫ জন আসামি ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত ২ জন কিশোরসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গ্রেপ্তার আসামিদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলাটির তদন্ত দ্রুতগতিতে চলছে এবং বাকি আসামিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

টেকনাফে শিশু হত্যা, দুই আসামির আদালতে স্বীকারোক্তি

আপডেট সময় : ১২:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫