ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে র‌্যাব-১৫ এর দুঃসাহসিক অভিযানঃ পাহাড় থেকে অপহৃত ২৪ রোহিঙ্গা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান : কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের শিকার ২৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজার উপকূলে সাগরপথে মানবপাচার চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও মানবপাচারবিরোধী অভিযান জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল অধিনায়ক মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালায়। তিন ঘণ্টাব্যাপী এ রুদ্ধশ্বাস অভিযানে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ২৪ জন রোহিঙ্গাকে (পুরুষ ৪, নারী ১০ ও শিশু ১০ জন) উদ্ধার করা হয়। তবে পাচারকারী দালালচক্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভিতর পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ভিকটিমদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৩-৪ দিন আগে একটি দালাল চক্র উখিয়া থানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক, যুবতী ও শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দেয়। পরে তাদের বাহারছড়ার পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে ভয়ভীতি প্রদর্শন করে আটকে রাখে। র‌্যাবের অভিযানে সেই চক্রের পাঁচজন সদস্যের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৭/৮/১০ ধারায় ৫ জন চিহ্নিত পাচারকারীসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাগরপথে মানবপাচার রোধে র‌্যাব-১৫ এর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে র‌্যাব-১৫ এর দুঃসাহসিক অভিযানঃ পাহাড় থেকে অপহৃত ২৪ রোহিঙ্গা উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫