ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার লেদায় রোহিঙ্গা নারীকে দা দিয়ে কুপিয়ে জখম, বাঙালি যুবক গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুলবুল হত্যাকারিদের: ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ করেছে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল যশোর সরকারি জেনারেল হাসপাতাল ওষুধ গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট দাম্মাম, রিয়াদ ও জেদ্দায় বিন মিশাল ট্রাভেলসের সম্প্রসারণ: সহজ হচ্ছে প্রবাসীদের ভ্রমণ সেবা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ হস্তান্তর

নারায়ণগঞ্জে ইজিবাইক চালক হত্যার মূলহোতা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক:না রায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মোঃ মমিনুর হককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মোঃ মামুন হেপ্রিন্স মামুনকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৫ বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত ভিকটিম মমিনুর হক (৩০) মাসদাইর রিপন মিয়ারের গ্যারেজে অটো চালকের কাজ করতেন। প্রতিদিন সকাল ৮টায় বাসা থেকে গ্যারেজে যান এবং রাত ১০টার দিকে ফিরে আসতেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত মমিনুর হক তার সহকর্মী মোঃ সবুজের সঙ্গে পঞ্চবটি মোড় চায়না প্রজেক্টের পাশে যান। সেখানে পূর্ব-শত্রুতার জেরে মামুন হেপ্রিন্স মামুন ও তার সহযোগীরা তাদের দেশীয় অস্ত্র দেখিয়ে টাকা দাবি করে। দুই জন টাকা দিতে অস্বীকার করলে তারা মারধরসহ হত্যার হুমকি প্রদান করে। অবশেষে মমিনুর গুরুতর আহত অবস্থায় গ্যারেজে ফিরে আসেন, যেখানে অসুস্থ হয়ে পড়েন এবং বাসায় ফেরার পথে অটোরিক্সার মধ্যে মৃত্যুবরণ করেন। স্থানীয় ফার্মেসীর পল্লী চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর র‍্যাব-১১ সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫০ মিনিটে মাসদাইর এলাকা থেকে মোঃ মামুন হেপ্রিন্স মামুনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামুন পটুয়াখালীর রাঙ্গাবালি থানার মনিপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, তারা দেশের জনগণের আস্থা অর্জনে এবং সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি কার্যক্রম, অবৈধ অস্ত্র ও মাদকসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান

নারায়ণগঞ্জে ইজিবাইক চালক হত্যার মূলহোতা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫