ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নির্বাচন ফেব্রুয়ারিতেই দিতে হবে: দুলু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধীরা শক্তি ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে নিজেরা বিরোধিতায় লিপ্ত হলে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে পারে।

দুলু বলেন, একটি দল সুকৌশলে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে, তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। কোনো ভাবেই জাতীয় নির্বাচন বিলম্বিত করা যাবে না। আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন দিতে হবে। জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। নির্বাচন নিয়ে দেশে ও পাশের দেশে বসে নানা জন নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শনিবার বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি একক ভাবে ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিত্বে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। বিএনপিকে একক ভাবে ক্ষমতায় নেয়ার জন্য এখন থেকেই বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছর অবৈধভাবে জাতির ঘাড়ে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের জুলুম, গুম, হত্যা, নির্যাতন, লুটপাট ও দেশবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সকলকে মনে করিয়ে দিতে হবে। বিনা ভোটে তিন তিনবার আওয়ামী লীগের ক্ষমতা দখলের কালো অধ্যায় আমাদের ভুলে গেলে চলবে না।

তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম সারোয়ারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাসিম উদ্দীন নাসিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাব্বাসুম রাত্রি এবং জুরান সুবাহ রোদেলা প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

নির্বাচন ফেব্রুয়ারিতেই দিতে হবে: দুলু

আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫