ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী মাঠে মান্নান সাহেবের পদচারণা, জনতার সাড়া চোখে পড়ার মতো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনে নির্বাচনী উত্তাপ প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সোনারগাঁ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, রবিবারের পথসভা-গণসংযোগে তার স্পষ্ট প্রতিফলন দেখা যায়।রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া গণসংযোগ ও প্রচারণামূলক শোভাযাত্রা মিজমিজি, আমজাদ মার্কেট হয়ে সাহেবপাড়া পর্যন্ত অগ্রসর হয়। পুরো পথজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমজীবী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং নিজেদের মতামত ব্যক্ত করেন।প্রচারণায় অংশ নেন সিদ্ধিরগঞ্জ ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক দলিল লেখক মোঃ আমিন মোহাম্মদ ইকবাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, যুবদল নেতা মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ নজরুল ইসলামসহ আরও অসংখ্য স্থানীয় নেতাকর্মী।শোভাযাত্রার সময় তারা বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং মান্নান সাহেবের উন্নয়ন প্রতিশ্রুতি সম্পর্কে সবাইকে জানান। পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ জনগণের মতে, দীর্ঘদিন এলাকা ও মানুষের পাশে থাকার কারণে আজহারুল ইসলাম মান্নানকে অনেকেই যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। আজহারুল ইসলাম মান্নান বলেন,এলাকার প্রতিটি ভোটই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সমস্যা জানি, এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সবাই মিলে একটি উন্নয়নমুখী ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের জন্য কাজ করতে প্রস্তুত। শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার জন্য আমি সবার সহযোগিতা চাই। আমরা একসাথে আমাদের এলাকার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী মাঠে মান্নান সাহেবের পদচারণা, জনতার সাড়া চোখে পড়ার মতো

আপডেট সময় : ১২:০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫