ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

গভীর রাতে দুস্থদের পাশে কম্বল নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।

নারায়ণগঞ্জের নদী তীরবর্তী অঞ্চলে হানা দিয়েছে শীত। ফলে শহরের ফুটপাতসহ খোলা আকাশের নিচে রাত যাপন করা আসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে। তাদের অনেকের নেই শীতবস্ত্র। শীতে জবুথবু সেই সব মানুষের গায়ে পরম মমতায় হঠাৎই জড়িয়ে দিলেন কম্বল।সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর ঘাট ও চাষাড়া রেলস্টেশনে পরিদর্শনে যান জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এসময় তিনি ছিন্নমূল ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল ও ভাসমান অসহায় মানুষ।এসব মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে সরকারি কম্বল পৌঁছে দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।অসহায় আব্দুল মজিদ বলেন, সারাজীবন শুনেই গেছি শীতকালে সরকার কম্বল দেয়। কিন্তু চোখে দেখি নাই। আজ আল্লাহ আমাগো দুয়ারের দারে কম্বল পৌঁছাইয়া দেছে।জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না পড়ে তাই সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শীতের তীব্রতায় যেন কোন অসহায় মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।শুধু সদর উপজেলাই নয়, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাতেই শীতবস্ত্র বিতরণ করা হবে-যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

গভীর রাতে দুস্থদের পাশে কম্বল নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।

আপডেট সময় : ১১:০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫