ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

দেওভোগে লেক থেকে মাছশিকারি রিপনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে সিটি পার্কের লেক (পুরাতন রাসেল পার্ক) থেকে রিপন সরদার (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে দেওভোগ পাক্কা রোডের লেকের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, নিহত রিপন সরদার বরিশালের উজিরপুরের প্রয়াত জলিল সরদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নগরীর তাঁতীপাড়া এলাকায় পরিবারসহ ভাড়াবাসায় থাকতেন এবং বড়শি দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন।পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বড়শি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন রিপন। পরে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. রায়হান বলেন, “লেকের আমগাছের নিচে দূর থেকে একটি হাত ভাসতে দেখে সন্দেহ হয়। পরে কাছে গিয়ে দেখতে পাই একজন মানুষ ভাসছে। আমরা খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।পরিদর্শক জামাল উদ্দিন জানান, স্থানীয়দের বক্তব্য থেকে জানা গেছে তিনি নিয়মিত সিটি পার্কের লেকপাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাছ ধরার সময় খিচুনি দেখা দিলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন।তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

দেওভোগে লেক থেকে মাছশিকারি রিপনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫