ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর ২০২৫) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ জাকিরুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ পাইনাদি নতুন মহল্লার শাপলা চত্ত্বর এলাকায় মায়া টি-স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় একজন সন্দেহভাজন যুবককে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায় জিহাদুল ইসলাম (২০), পিতা—জিয়াউর রহমান,  সাং—রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার; বর্তমান ঠিকানা—পাইনাদি নতুন মহল্লা, পিএমএ মোড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।তল্লাশিতে তার হেফাজত থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে জব্দ তালিকা মূলে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।ঘটনার পর গ্রেফতারকৃত জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, মাদক নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমাদের এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
‎

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫