ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

‎নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগই হবে দেশের গণতন্ত্রের মাপকাঠি,মোহাম্মদ মনির হোসেন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ মনির হোসেন।শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় অবস্থিত তার নিজ অফিস কক্ষে আলোকিত কাগজের সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে জনগণের সাংবিধানিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনকে অবশ্যই সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হতে হবে।তিনি বলেন, জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি, প্রভাব বিস্তার কিংবা প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব। তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে এবং দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে।আলোচনাকালে তিনি উল্লেখ করেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে জনগণের পাশে থাকতে হবে এবং কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তা গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

‎নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগই হবে দেশের গণতন্ত্রের মাপকাঠি,মোহাম্মদ মনির হোসেন

আপডেট সময় : ০৮:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫