ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ‎

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লায় মঙ্গলবার  ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যাঁদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা, সেই সব শহীদের স্মরণে আজ জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় নতশির।মহান বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিনটি মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও ত্যাগের মহিমা নতুন করে স্মরণ করিয়ে দেয়। একই সঙ্গে স্বাধীনতার সুফল রক্ষা এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ মনির হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই সব বীর শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে চির অমূল্য। মহান বিজয় দিবস আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়। বীর শহীদদের আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ‎

আপডেট সময় : ০১:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫