ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের কাছে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের বিআরটিএ-এর লাইসেন্স ইস্যুর কাজটি করতো ভারতের মাদ্রাজের একটি প্রতিষ্ঠান। এই জুলাইয়ে তাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি আরও দুই বছর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। কিন্তু আমরা সাড়া দেইনি। আমরা চাই আমাদের সার্বভৌমত্ব আমাদের হাতেই রাখতে। এবং নতুন করে দেশিয় মালিকানাধীন কোম্পানিকে এই কাজ দেওয়া হবে।তিনি আরও বলেন, যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো। সেই ধারাবাহিকতায় সরকার ইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া এখন লাইসেন্স দেওয়া হবে না। আমাদের গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে।’সভাপতির বক্তব্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রয়হান কবির বলেন, আমরা বাস্তবে দেখি যে একজন হেল্পার সে, গাড়ি চালাতে চালাতে একসময় হয়তো ড্রাইভার হয়ে যায়। অভিজ্ঞতার দিক থেকেও হয়তো তার ১৫-২০ বছর সে কাজ করছে। কিন্তু গাড়ি চালায় কখন সে? গাড়ি চালায় যখন ড্রাইভার হয়তো একটু রেস্টে আছে। এই সময়গুলোতে সে চালায়। ওই অল্প সময়ের ভিতরে কিন্তু সে একটি  দুর্ঘটনা ঘটায়। তাহলে একটা হচ্ছে অভিজ্ঞতা আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জ্ঞান বা দক্ষতা শিক্ষা। এইটা অবশ্যই আমাদের প্রয়োজন। তিনি বলেন আরও বলেন, আমাদের যদি একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং তার সাথে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার হয়, তাহলে এটা নিঃসন্দেহে আমাদের এই দুর্ঘটনার হার অবশ্যই কমবে। এখন আমরা একটা কথা বলি হয়তো জন্ম মৃত্যু সব আল্লাহর কাছে। এই কথাটা বলে ছেড়ে দেওয়ার কোন সুযোগ আর নেই।এই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩০ পরিবারের মাধ্যে নিহত ৫ লাখ, গুরুতর আহত ৩ লাখ ও আহতদের ১ লাখ করে মোট ১ কোটি ২৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এবং চলাকদের মাঝে নতুন পোশাক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। আহত নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ-এর নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

আপডেট সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫