ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

বিকেএমইএ এর উদ্যোগে রাসেল গার্মেন্টেসে চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে সভা

নারায়ণগঞ্জের রাসেল গার্মেন্টেসে চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে এক সভার আয়োজন করে বিকেএমইএ। আজ (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেএমইএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা পরিস্থিতির বিরবন, বর্তমান অবস্থা, তাদের মতামত ও দাবি তুলে ধরেন। উপস্থিত সকল পক্ষের ফলপ্রসু আলোচনার ভিত্তিতে আগামীকাল থেকে রাসেল গার্মেন্টসের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।যেকেনো ধরনের আলোচনার জন্য বিকেএমইএ দরজা সব সময় খোলা উল্লেখ করে বিকেএমইএ সভাপতি বলেন, সমস্যা সমাধানের জন্য সকল পক্ষের সহিষ্ণুতা, সহানুভূতি ও যৌক্তিক আলোচনার মানসিকতা প্রয়োজন। আজকের এই সভা সে রকম একটা উদ্যোগেরই উদাহরণ হয়ে থাকবে।নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, শিল্প পুলিশের সিনিয়র এএসপি অনিক চৌধুরী, এসি ল্যান্ড আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. হানিফ, কলকারখানা পরিদর্শক রবিন হোসেন, শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল ও কারখানার শ্রমিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।বিকেএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশিকুর রহমান, পরিচালক রতন কুমার সাহা, মামুনুর রশিদ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

বিকেএমইএ এর উদ্যোগে রাসেল গার্মেন্টেসে চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে সভা

আপডেট সময় : ০৭:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫