ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত ১, আহত ৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ আলোকিত কাগজ প্রতিবেদক‎:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

‎বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ১ নম্বর ওয়ার্ডের ক্যানেলপাড় এলাকার ১০ পাইপ সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত রাতুল ইসলাম রবি নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি চৌরাস্তা এলাকার ময়নার বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা ছিলেন। তিনি একতলা ভবনের দ্বিতীয় তলায় বাবা-মা ও ছোট ভাইসহ পরিবারের চার সদস্য নিয়ে বসবাস করতেন। তার বাবা মো. ফারুক হোসেন।

‎দুর্ঘটনায় আহতদের মধ্যে হাবিব ও বিজয়ের নাম জানা গেছে। এছাড়া একটি মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান আহত হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

‎প্রত্যক্ষদর্শী রোমান জানান, জালকুড়ির দিকে যাওয়ার পথে দ্রুতগতির তিনটি মোটরসাইকেল একসঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

‎তার ভাষ্যমতে, নিহত যুবক ও তার এক বন্ধু অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে এক দম্পতি তাদের শিশুসন্তান নিয়ে ফিরছিলেন। ঘটনাস্থলের পাশের এক দোকানি মিলন বলেন, নিহত যুবক খুব দ্রুত গতিতে আসছিল। তার পেছনে আরেকটি মোটরসাইকেলও দ্রুতগতিতে চলছিল। ঠিক সেই সময় জালকুড়ির দিক থেকে শিশুসন্তানসহ একটি মোটরসাইকেল সামনে পড়ে গেলে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বজলুর রহমান সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুসন্তানসহ দম্পতি ও তাদের ব্যবহৃত অপর মোটরসাইকেলের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত ১, আহত ৫

আপডেট সময় : ০৩:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬