ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

সিদ্ধিরগঞ্জে তেলপাইপ ফেটে সড়কে তেল, যানজটে ভোগান্তি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

মোঃ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে টিকে গ্রুপের একটি ভোজ্যতেল সরবরাহ লাইনের পাইপ ফেটে সড়কজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। এতে রাস্তা অতিরিক্ত পিচ্ছিল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজটের পরিস্থিতি তৈরি হয়।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে। পাইপ ফেটে তেল ছড়িয়ে পড়ার পর আশপাশের মানুষরা বালতি, গ্যালন ও ড্রাম নিয়ে রাস্তায় তেল সংগ্রহে নেমে পড়ে। এতে সড়কে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল প্রায় অচল হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিকে গ্রুপের ভোজ্যতেলবাহী ট্যাংকার থেকে হঠাৎ পাইপ ফেটে যায়। মুহূর্তের মধ্যে তেল সড়কে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে তেল সংগ্রহকে কেন্দ্র করে হুড়োহুড়ি শুরু হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, কোম্পানির গুদাম থেকে ডিলারদের কাছে তেল সরবরাহের সময় পাইপ ফেটে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। কোম্পানির কর্তৃপক্ষও তেল সরবরাহের পাইপ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কত পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে, তা এখনও জানা যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে তেলপাইপ ফেটে সড়কে তেল, যানজটে ভোগান্তি

আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬