ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

‎নির্বাচন ঘিরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

মো: আলমগীর হোসেন নারায়ণগঞ্জ:

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসন্ন নির্বাচনকে সামনে রেখে থানা পুলিশের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজী আঃ সামাদ আলিম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় জামায়াতে ইসলামী, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।

‎সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদ‌লের সা‌বেক যুগ্ন সম্পাদক ও ২ নং ওয়ার্ড যুবদ‌লের সভাপ‌তি জনাব ইকবাল হো‌সেন (দ‌লিল লেখক)। তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎এছাড়াও সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোঃ রাজামিয়া মোঃ ইব্রাহিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎মতবিনিময় সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভাকে অংশগ্রহণকারীরা একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

‎নির্বাচন ঘিরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় : ০৭:৩৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬