ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

খাজা মইনুদ্দিন চিশতির ৩৯ তম পবিত্র ওরশ মোবারক”; যুগে যুগে নিজেদের জীবন উৎসর্গ করে আল্লাহ পাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল অলি আউলিয়াদের মূল লক্ষ্য:জোসেফ

আতায়ে রাসুল, সুলতানুল হিন্দ, গরিবে নেওয়াজ, খাজায়ে খাজেগান, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আজমেরী সানজারী (রঃ) এর ৩৯ তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল সহ নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১ নং রেলগেইট নারায়ণগঞ্জ অটোরিকশা মালিক শ্রমিক কার্যালয়ের সামনে এ ওয়াজ, দোয়া মাহফিলে ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওরশ পরিচালনা কমিটির সভাপডি মোঃ আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়নের আহ্বায়ক এসএম ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা এম আর হায়দার রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা ও ও অটোরিক্সা চালক ইউনিয়নের প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।অনুষ্ঠানটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নলাদা আলী নেওয়াজ দরবার শরীফের সাজ্জাদদানশীল শাহজাদা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ তাকওয়াত হোসাইন গরিবী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ফকিরটোলা জামে মসজিদের খতিব হযরত নাহিদুল ইসলাম আল কাদরী ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ আশরাফী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম হোসেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আহমদ আলী, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ শরীফ হাসান চিশতী, ১ নং খেয়াঘাট সিএনজি স্ট্যান্ডার্ড ইজারাদার মোঃ ডিউক শিকদার, নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ মিলন।ওয়াজ মাহফিলে বক্তারা খাজা মইনুদ্দিন চিশতির জীবনী সম্পর্কে আলোচনা করেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন আপনাদের সন্তানের সাত বছর হলেই নামাজের জন্য বলুন। নামাজের কোন বিকল্প নেই। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তাই যত প্রকার এবাদতই করেন নামাজ পড়তেই হবে। আপনাদের সন্তানদের স্কুলের শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী করে গড়ে তুলুন। তিনি আরো বলেন দুনিয়াতে থেকেও দুনিয়ার মোহে আবদ্ধ না হওয়াই প্রকৃত আধ্যাত্মিকতা। বিলাসিতা জীবন ত্যাগ করে সাদামাটা জীবন যাপন করা এবং সবসময় স্রষ্টার স্মরণে মশগুল থাকাই ছিল খাজা মইনুদ্দিন চিশতী রহমতউল্লাহর জীবনের আদর্শ।তারা সর্বাবস্থায় আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন। তারা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য। ওয়াজ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

খাজা মইনুদ্দিন চিশতির ৩৯ তম পবিত্র ওরশ মোবারক”; যুগে যুগে নিজেদের জীবন উৎসর্গ করে আল্লাহ পাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল অলি আউলিয়াদের মূল লক্ষ্য:জোসেফ

আপডেট সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬