ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের কমিটি থেকে সিনিয়র যুগ্ন-আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টরকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙকরায় শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। একই চিঠিতে সিনিয়র যুগ্ন-আহবায়ক হিসেবে মো. আলমগীর হোসেন ও যুগ্ন আহবায়ক হিসেবে শাখাওয়াত হোসেন মিন্টুকে থানা কৃষকদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টরকে অব্যাহতি প্রদানের কারণ জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল জানান, বিএনপি মনোনিত দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না নিয়ে ফজলুল হক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিস্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এমন কর্মকাণ্ড দলের বিরুদ্ধে দাঁড়ানোর সামিল। তাই তাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।  সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব মো. সোহেল রহমান জানান, কমিটি পাওয়ার পর ফজলুল হক কন্ট্রাক্টর প্রথমে দুএকটি দলীয় কর্মসূচিতে অংশ নিলেও পরে তিনি আর কোন দলীয় অনষ্ঠানে অংশ নেননি। দলীয় কাজে নিক্রিয় হয়ে তিনি বহিস্কৃত সাবেক এক বিএনপি নেতার পক্ষ নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল যাকে বহিস্কার করেছে এমন একজন প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানতে পেরেছি। সবার উচিত দলীয় সিদ্ধান্ত মেনে চলা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬