ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

‎ফতুল্লায় সেচ্ছাসেবক দলের অফিসে সশস্ত্র হামলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় সেচ্ছাসেবক দলের একটি দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

‎র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে দ্রুত অপরাধী গ্রেপ্তার করে জনগণের আস্থা অর্জন করেছে সংস্থাটি।

‎র‍্যাব-১১ এর গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লায় সেচ্ছাসেবক দলের নেতা শাহীন মোহাম্মদ সুজনের দলীয় কার্যালয়ে কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় অফিস কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

‎হামলায় বাধা দিতে গেলে দলীয় কর্মী রাসেলসহ উপস্থিত কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়। নেতাকর্মীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।
‎ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে সেচ্ছাসেবক দলের নেতা শাহীন মোহাম্মদ সুজন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২৫ জানুয়ারি ২০২৬  দুপুর ২টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন লামাপাড়া দরগাবাড়ী মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বাপ্পি (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত বাপ্পির পিতা মো. ইব্রাহিম হোসেন। তার বাড়ি ফতুল্লা থানার লামাপাড়া এলাকায়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

‎ফতুল্লায় সেচ্ছাসেবক দলের অফিসে সশস্ত্র হামলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬