ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ৩ জন, নিয়মিত মামলার ৩ জন, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২ জন ও অন্যান্য পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনের দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের বিভিন্ন টিম পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন— হারুন আমিন (২১), কাউসার বিবি (১৯), নাছিমা খাতুন (৬০), মোঃ মমতাজুল ইসলাম (৪২), জাফর আলম, সিরাজুল হক (৪৪), বশির আহমদ (৫২), জাহেদুল ইসলাম বাপ্পী (২৪), আবুল কাশেম (৫৫) ও অপর আরেক আবুল কাশেম।পুলিশ জানায়, চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও বখাটেদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।এছাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও ডাকাতবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধির নাম 


















