ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহী সিঙ্গাপুর বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক বেনাপোল বন্দরের সংকট নিরসনে কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক নরসিংদীর শিবপুরের নিখোঁজ শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২ রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

নাফ নদী থেকে ৪ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মোহাম্মদ রাসেল মির্জা, টেকনাফ প্রতিনিধি: টেকনাফের নাফ নদী থেকে ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ ৪ বাংলাদেশী জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

সোমবার (১৮ মে) সন্ধ্যা পাঁচটার দিকে এই তথ্য নিশ্চিত করেন, নৌকার মালিক, আবছার, নুরুল হাকিম।

তারা জানান, বেলা ১২টার দিকে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা করে অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। দুইটি নৌকাসহ চারজন জেলে সকাল ছয়টার দিকে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তাদেরকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

জেলেরা হলেন, আবু তাহেরের ছেলে মো. মনির আহমেদ (৪৫)। জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮)। মৃত আব্দুর নবীর ছেলে আব্দুল মালেক প্রকাশ শফা (৫০)। এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, ‘আমার এলাকার চারজন জেলেকে ধরে নিয়ে যাওয়া খবর পেয়েছি।’

স্থানীয় জেলে সুলাইমান, নুরুল বশর, নেজাম জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিডবোটযোগে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ২টি মাছ ধরার নৌকাসহ জেলেদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়। সীমান্ত এলাকায় এমন ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু

নাফ নদী থেকে ৪ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬