ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহী সিঙ্গাপুর বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক বেনাপোল বন্দরের সংকট নিরসনে কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক নরসিংদীর শিবপুরের নিখোঁজ শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২ রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় শ্যামলী পরিবহনের ধাক্কায় মো. শাহ আলম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলের পাশ থেকে শ্যামলী পরিবহনের চালকের মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর ও নাকাপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহ আলম চিকিৎসার উদ্দেশ্যে শান্তি পরিবহনে করে ঢাকা যাচ্ছিলেন। পথে চাষীনগর এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি সড়কে থেমে যায়। এ সময় শাহ আলম বাস থেকে নিচে নামলে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী নাইটকোচ শ্যামলী পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হন। আহতরা হলেন মো. জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক ও স্টাফরা পালিয়ে যান। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে শাহ আলমের মরদেহ উদ্ধার করে। পরদিন সকালে নাকাপা স্কুল সড়কের যাত্রী ছাউনির পেছনে আরও একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তার কাছে থাকা মানিব্যাগের তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, তিনি শ্যামলী পরিবহনের চালক।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৮ এবং শান্তি পরিবহনের ঢাকা মেট্রো-হ-১৪-২৪২৩ নম্বরের দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া দুই মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু

রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

আপডেট সময় : ০৭:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬