ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার বরুড়া পৌরসদরের খালপাড়ে বেহাল রাস্তা জনদুর্ভোগ  ৫০ পরিবার, কক্সবাজারে শিশু অপহরণ মামলার মূল আসামি শিমুল গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি-দস্যুতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ দৈনিক জনতা পএিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান এর পিতার মৃত্যুতে পটিয়া প্রেসক্লাব শোক পটিয়া মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মীকে ফাঁসানোর অভিযোগ: এলাকায় মিশ্র প্রতিক্রিয়া  শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

বরুড়া পৌরসদরের খালপাড়ে বেহাল রাস্তা জনদুর্ভোগ  ৫০ পরিবার,

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: ​কুমিল্লার বরুড়া পৌরসদরের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসদরের পুরনো মুক্তিযোদ্ধা ভবনের উত্তর পাশে এবং ব্রীজের পূর্ব দিকের এই খালপাড়ের রাস্তাটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদ। সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের ক্ষমতা হারিয়েছে, যার ফলে প্রতিদিন স্থানীয় প্রায় ৫০টি পরিবারসহ সাধারণ স্কুল শিক্ষার্থী এবং অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে বারবার এই রাস্তাটি সংস্কার ও খালপাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষাকালে মাটি ধসে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই দুর্গম ও জরাজীর্ণ রাস্তা দিয়েই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কাজ ও জরুরি চিকিৎসাসেবার জন্য চলাচল করতে হয়।
​এলাকাবাসীর ভাষ্য, স্বাধীনতার দীর্ঘ ৫১-৫২ বছর পর বরুড়াবাসী একজন মন্ত্রী পেয়েছেন। বর্তমান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি মহোদয়ের কাছে তাদের আকুল আবেদন, তিনি যেন বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করেন। খালপাড়ে রিটেইনিং ওয়ালসহ রাস্তাটি চলাচলের উপযোগী করে নির্মাণ করলে এলাকার ৫০টি পরিবারসহ শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

​স্থানীয়রা প্রত্যাশা করছেন, জনবান্ধব মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এই এলাকার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বরুড়া পৌরসদরের খালপাড়ে বেহাল রাস্তা জনদুর্ভোগ  ৫০ পরিবার,

আপডেট সময় : ১০:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬