ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার বরুড়া পৌরসদরের খালপাড়ে বেহাল রাস্তা জনদুর্ভোগ  ৫০ পরিবার, কক্সবাজারে শিশু অপহরণ মামলার মূল আসামি শিমুল গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি-দস্যুতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ দৈনিক জনতা পএিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান এর পিতার মৃত্যুতে পটিয়া প্রেসক্লাব শোক পটিয়া মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মীকে ফাঁসানোর অভিযোগ: এলাকায় মিশ্র প্রতিক্রিয়া  শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধান নিষ্কাশন খালের উভয় তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জের অধীন এনএনআইপি সেচ প্রকল্পের প্রধান নিষ্কাশন খালের তীরে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় খালের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে সরকারি জমি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে খালের দুই তীর দখল করে বিভিন্ন পাকা-আধাপাকা স্থাপনা গড়ে তোলা হয়েছিল।

নারায়ণগঞ্জের বিজ্ঞ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক নির্দেশনায় উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধান নিষ্কাশন খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাল দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

আপডেট সময় : ১২:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬