ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার বরুড়া পৌরসদরের খালপাড়ে বেহাল রাস্তা জনদুর্ভোগ  ৫০ পরিবার, কক্সবাজারে শিশু অপহরণ মামলার মূল আসামি শিমুল গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি-দস্যুতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ দৈনিক জনতা পএিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান এর পিতার মৃত্যুতে পটিয়া প্রেসক্লাব শোক পটিয়া মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মীকে ফাঁসানোর অভিযোগ: এলাকায় মিশ্র প্রতিক্রিয়া  শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১২ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অবস্থান নেয়। সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে মিয়ানমার থেকে নৌকাযোগে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে নাফ নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে বায়ুরোধী চারটি কেটে রাখা মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত নিরাপত্তা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬