ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা জলাবদ্ধতা নিরসনে বরুড়ায় চান্দিনা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির টানা অভিযানে ইয়াবা, মদ ও সার জব্দ; আটক ৪ নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় অভিযান চালায় সদর থানার একটি আভিযানিক দল।

পুলিশ জানায়, অভিযানকালে মোহাম্মদ আমির ফায়সাল আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে এবং তার সহযোগী মো. জাহিদ হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩টি ধারালো ছুরি, ১ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৪ হাজার টাকা এবং ২টি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক

কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক

আপডেট সময় : ১২:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬