ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা জলাবদ্ধতা নিরসনে বরুড়ায় চান্দিনা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির টানা অভিযানে ইয়াবা, মদ ও সার জব্দ; আটক ৪ নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: আসন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির সার্বিক প্রস্তুতির পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবে সাংগঠনিক শৃঙ্খলা, গঠনতন্ত্র অনুসরণ ও পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশের আয়োজন, অতিথি আমন্ত্রণ, অংশগ্রহণকারী সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক এম এ হাসান এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।

সভায় সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন বলেন, জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবকে গঠনতন্ত্র, শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়মনীতি মেনে পরিচালিত হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা গ্রহণযোগ্য হবে না। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের প্রতি অবমাননাকর আচরণ কিংবা সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রেসক্লাব একটি গণতান্ত্রিক সংগঠন। এখানে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্ত নির্বাহী কমিটির আলোচনা ও অনুমোদনের ভিত্তিতে গ্রহণ করতে হবে। এককভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য হবে না।

সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের ঐক্য ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ চৌধুরী ও অর্থ সম্পাদক এম এ হাসান বলেন, সাংবাদিক সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক

প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান

আপডেট সময় : ১২:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬