ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা জলাবদ্ধতা নিরসনে বরুড়ায় চান্দিনা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির টানা অভিযানে ইয়াবা, মদ ও সার জব্দ; আটক ৪ নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

জলাবদ্ধতা নিরসনে বরুড়ায় চান্দিনা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া পৌরসভায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে চান্দিনা রোডের পশ্চিম পাশের ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা এরাতে লাল কাপড় দিয়ে ড্রেনের খোলা স্থানটিতে চিহ্নিত করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও বরুড়া পৌরসভার প্রশাসক আসাদুজ্জামান রনির নির্দেশনায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করতে চান্দিনা রোড এলাকার পশ্চিম পাশের ড্রেন পরিষ্কার করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় বরুড়া পৌরসভার পক্ষ থেকে বরুড়া বাজারের ব্যবসায়ীদের রাস্তায় এলোমেলোভাবে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক

জলাবদ্ধতা নিরসনে বরুড়ায় চান্দিনা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম

আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬