ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ ভারত ও মিয়ানমারের ইলিশ দেদারসে আমদানি হচ্ছে বেনাপোল বন্দর দিয়ে কেজিতে বিক্রি হচ্ছে বাজারে কক্সবাজারে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর গাড়ি! ইজিবাইকে ইয়াবা পাচার, পালংখালীতে ৪ হাজার পিসসহ তরুণী আটক

বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে নুরুল ইসলাম মনসুর প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরুড়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুমিল্লা জেলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের মধ্যে ছিল নিখিল মনির প্যানেল ও নুরুল ইসলাম মনসুর প্যানেল। ভোটগ্রহণ শেষে নুরুল ইসলাম মনসুর প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলাম লাইব্রেরির অধ্যাপক নুরুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঝলমের বন্দীশাহী লাইব্রেরির মাওলানা এনামুল।

সম্পাদক নির্বাচিত হয়েছেন বরুড়ার হোছানিয়া লাইব্রেরির মানছুর আহম্মেদ এবং সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন খোশবাসের শাকি লাইব্রেরির মো. ইউনুছ।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আড্ডার ইসলামিয়া লাইব্রেরির মো. শরীফ হোসেন।

নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন— পলাশ দত্ত কৃষ্ণ, বিলাল হোসেন, বিশ্বজিৎ পাল, মিজানুর রহমান, মো. আবদুল কাদির তালুকদার, মো. ইয়াছিন মিয়া ও জাহাঙ্গীর হোসেন।

নির্বাচনকে ঘিরে উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান

বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬