ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ ভারত ও মিয়ানমারের ইলিশ দেদারসে আমদানি হচ্ছে বেনাপোল বন্দর দিয়ে কেজিতে বিক্রি হচ্ছে বাজারে কক্সবাজারে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর গাড়ি! ইজিবাইকে ইয়াবা পাচার, পালংখালীতে ৪ হাজার পিসসহ তরুণী আটক

ইজিবাইকে ইয়াবা পাচার, পালংখালীতে ৪ হাজার পিসসহ তরুণী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ইজিবাইকে করে ইয়াবা পাচারের সময় রুজিনা আক্তার (২৩) নামে এক তরুণীকে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় তার সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল ঘিঘাতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক রুজিনা আক্তার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরমোনা গ্রামের আবদু রহমানের মেয়ে।

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উলুবনিয়া থেকে পালংখালী বাজারগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় আরোহী রুজিনা আক্তারকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে মহিলা বিজিবি সদস্যরা তার সাইড ব্যাগ তল্লাশি করে নীল রঙের দুটি মিনি কাটের ভেতর বিশেষ কৌশলে রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুজিনা জানান, উলুবনিয়া থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ইজিবাইকটি বিস্তারিত তল্লাশি করেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান

ইজিবাইকে ইয়াবা পাচার, পালংখালীতে ৪ হাজার পিসসহ তরুণী আটক

আপডেট সময় : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬