ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি: ছাত্রদল নেতা আউয়াল বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না: নুরুল হক নুর বিদ্যুৎমন্ত্রী টুকুর মন্তব্য: আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক সই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলায় প্রধানমন্ত্রীর সফরসূচিতে বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬