ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহী সিঙ্গাপুর বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক বেনাপোল বন্দরের সংকট নিরসনে কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক নরসিংদীর শিবপুরের নিখোঁজ শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২ রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছেসোমবার, ১৮ মে সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ পরিচালক উপসচিব নিলুফা ইয়াসমিন।সভাটির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ।সভায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির হার, প্রচার কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়।প্রধান অতিথি জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, তৃণমূলে দ্রুত ও স্বল্প খরচে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয় জরুরি। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে আরও সক্রিয় হতে হবে এবং মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।সভাপতি নিলুফা ইয়াসমিন গ্রাম আদালতের কার্যক্রম মনিটরিং জোরদার ও জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬