ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার উদ্যোগের তীব্র নিন্দা প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক! টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে পথচারী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করল আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের কুতুবদিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে কুতুবদিয়া উপজেলার পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মোট ৬৩৭ জন অসহায়, দুঃস্থ নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম উপকূলীয় এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে দরিদ্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষ এতে সরাসরি উপকৃত হয়েছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার উদ্যোগের তীব্র নিন্দা

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আপডেট সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬