ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার উদ্যোগের তীব্র নিন্দা প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক! টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে পথচারী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করল আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ড. তাহমিনা আখতার সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

গত মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক কর্মশালায় নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তিনি শুভেচ্ছা জানান।

এক বিবৃতিতে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. তাহমিনা আখতারের এ অর্জনে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি গর্বিত। তাঁর নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে— এমনটাই প্রত্যাশা সবার।”

তিনি আরও বলেন, “অধ্যাপক ড. তাহমিনা আখতার একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ। তাঁর হাত ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

এ সময় ড. তাহমিনা আখতার বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী ও সংস্কৃতিবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনকে ধারণ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

উল্লেখ্য, ড. তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। শিক্ষা ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার উদ্যোগের তীব্র নিন্দা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা

আপডেট সময় : ১১:০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬