ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা জলাবদ্ধতা নিরসনে বরুড়ায় চান্দিনা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির টানা অভিযানে ইয়াবা, মদ ও সার জব্দ; আটক ৪ নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মনির হেসেন, যশোর প্রতিনিধি: মেয়ের বাড়ি যাওয়া হলোনা বৃদ্ধ মহিউদ্দিনের (৫৫)। বাড়ির কাছে পৌঁছে অটোভ্যান উল্টে পুকুরে পড়ে ঘটনা স্থলেই প্রাণ হারালেন তিনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে।

নিহত মহিউদ্দিন ঝিকরগাছা উপজেলার সিরাম পুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিউদ্দিনের মেয়ে বিয়ে দেওয়া সাজিয়ালী গ্রামের নজির উদ্দিনের ছেলে মিলন হোসেনের সাথে। বৃহস্পতিবার বিকেলে মেয়ের বাড়িতে আসার জন্য তিনি রওনা হন। আমবটতলা বাজার থেকে তিনি মেয়ের বাড়িতে যাওয়ার জন্য অটোভ্যানে ওঠেন। পথিমধ্যে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পিছনে পৌঁছালে ভ্যানটি রাস্তার পাশে পুকুরের মধ্যে উল্টে পড়ে যায়। এসময় ঘটনা স্থলেই তিনি নিহত হন ।পরে খবর পেয়ে জামাই বাড়ির লোকজন লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে.।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, আমাদের কাছে কেউ জানায়নি। আমরা লোক মুখে শুনেছি।

এদিকে গ্রামবাসীর অভিযোগ, সাজিয়ালী গ্রামের হযরত আলী সরকারি রাস্তার পাশ থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে বিশাল বড় গর্ত তৈরি করে। আজ সেই গর্তে পড়েই বৃদ্ধ মহিউদ্দিন মারা যান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক

যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার

আপডেট সময় : ১২:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬