ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা জলাবদ্ধতা নিরসনে বরুড়ায় চান্দিনা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির টানা অভিযানে ইয়াবা, মদ ও সার জব্দ; আটক ৪ নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : সরকারি বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ বরফকল নিজ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় দুস্থ, অসহায়, নিপীড়িত মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বুবলী যুবকল্যাণ সংস্থার উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ। জেলা প্রশাসনের এই উদ্যোগকে বুবলী যুব কল্যাণ সংস্থা মাঠ পর্যায়ে পৌঁছে দিয়ে প্রশংসনীয় কাজ করেছে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে, যাতে কোনো মানুষ খাদ্য কষ্টে না থাকে।”

বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তার বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা হাজীগঞ্জ এলাকার শতাধিক অসহায় পরিবারের হাতে চাল তুলে দিতে পেরেছি। আমাদের সংস্থা সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে। জেলা প্রশাসক মো. রায়হান কবির স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।”

বিতরণকালে উপকারভোগীরা জেলা প্রশাসন ও বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় সংস্থার পক্ষ থেকে সদস্য সুবলী আক্তার, শিউলি আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা

আপডেট সময় : ১২:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬