ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার ভিত্তিহীন হুমকি ‎প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের দুই নেতা অংশগ্রহণ মানবাধিকার পরিস্থিতির অবনতিতে জিএসপি+ সুবিধা হারানোর শঙ্কা পাকিস্তানে

বরুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ইউসুফের, ইউপি সদস্য আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের দেননগর (ফয়্যারপাড়) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইউসুফ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার ইব্রাহিম ইবু ও সালেহা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউপি সদস্য বোরহান উদ্দিনের সঙ্গে ইউসুফের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ বিরোধের জেরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বোরহান উদ্দিন ইউসুফের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বোরহান উদ্দিনকে আটক করে।

এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জের (তদন্ত) দায়িত্বে থাকা সঞ্জয় সরকার জানান, অভিযুক্ত বোরহান মেম্বারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক

বরুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ইউসুফের, ইউপি সদস্য আটক

আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬