ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ

মৌলভীবাজারের চা শ্রমিকদের জন্য ‘গিফট অব সাইট’ চক্ষুসেবা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চা শ্রমিকদের জন্য ‘গিফট অব সাইট’ নামে একটি বিশেষ চক্ষু চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই উদ্যোগটি ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন করা হবে।

এই প্রকল্পের আওতায় ৭ হাজারের বেশি চা শ্রমিককে চোখের চিকিৎসাসেবা প্রদান করা হবে। ছানি, চোখের পানি নিষ্কাশন নালির সমস্যা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং গ্লুকোমার মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে দেড় হাজার রোগীর ছানি অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

ছানি চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে বিশেষ চক্ষুসেবা ক্যাম্প স্থাপন করা হবে। এসব ক্যাম্পে চোখ পরীক্ষা, রোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে রোগী বাছাই ও প্রাথমিক চক্ষু চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাবে।

ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও গ্লুকোমার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘গিফট অব সাইট-এর মাধ্যমে আমরা চা শ্রমিকদের কাছে সময়মতো মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই।’ ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম আকতারুজ্জামানও এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ

মৌলভীবাজারের চা শ্রমিকদের জন্য ‘গিফট অব সাইট’ চক্ষুসেবা

আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬