ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ

ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় ইউক্রেনের জন্য বাড়তি সহায়তা নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জার্মানির জেডডিএফ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে যে পরিবর্তন আসবে, তা কিয়েভের পক্ষে যাবে। তিনি ডেমোক্র্যাটদের স্পষ্ট সহায়তার প্রশংসা করে বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধারের কথা বলছে, যা ইউক্রেনের জন্য আরও বেশি সহায়তা পাওয়ার আশা জাগায়।

জেলেনস্কি উল্লেখ করেন, মার্কিন কংগ্রেসের নতুন আর্থিক ও সামরিক সহায়তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর প্রভাব ফেলবে। তিনি জানান, কিয়েভ আগামী সপ্তাহে আবার আলোচনায় বসবে, যেখানে যুদ্ধ বন্ধ ও যুদ্ধপরবর্তী নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা হবে।

সাক্ষাৎকারে ইলন মাস্কের স্পেসএক্সের তৈরি স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্যবস্থা নিয়েও কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধের শুরুতে স্টারলিঙ্ক আমাদের সংযোগ রক্ষায় সহায়তা করেছে, তবে মাস্কের অবস্থান তাদের একেবারেই পছন্দ নয়। সম্প্রতি স্টারলিঙ্ক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের সেবা পূর্বের স্বাভাবিক গতিতে ফিরে এসেছে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ

ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির

আপডেট সময় : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬