খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে, রবীন্দ্রনাথের প্রতিকৃতির সঙ্গে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর সফরের আগে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ইতিহাস ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। শিববাড়ী মোড়ের রেলস্টেশনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও স্থান পেয়েছিল।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই এবং এ নিয়ে কেউ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা জানান তিনি।
প্রতিনিধির নাম 
























