ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ তাজউদ্দীন আহমদ স্বাধীনতার ঘোষণা ড্রাফট করে নিয়ে গেছিলেন। তিনি দাবি করেন, শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতা মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি।
আউয়াল বলেন, শেখ মুজিবের ভীতু স্বভাবের কারণে স্বাধীনতার ঘোষণা তিনি দেননি। তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনা তার বাবার মতোই ভীতু।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ২০৩০ ভিশন এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
আউয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন এবং বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার অপকর্মের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেননি।
তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, নারীদের বাদ দিয়ে ভবিষ্যতে তারা এগিয়ে যেতে পারবে না। তিনি দাবি করেন, জামায়াতের মধ্যে নারীদের কোনো প্রতিনিধিত্ব নেই।
প্রতিনিধির নাম 
























