ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার হত্যাকাণ্ডের বিচার হবে আদালতে, সালিশ নয়: এমপি শ্যামল রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল

ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শপথ নিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অধিবেশনে তাকে শপথবাক্য পাঠ করান দলের আমির ডা. শফিকুর রহমান।

দলের সেক্রেটারি জেনারেল ও ঢাকা মহানগরী অঞ্চলের পরিচালক মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা ও মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর সব মহানগরী ও জেলায় আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭৯টি সাংগঠনিক শাখার মধ্যে ৭৭টি শাখার আমির নির্বাচনের ফলাফল গত ৪ নভেম্বর জামায়াত আমির ঘোষণা করেছেন।

শফিকুর রহমান বলেন, জামায়াত তার গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর অন্তর অধস্তন সংগঠনগুলোর দায়িত্বশীল নির্বাচন করে থাকে। সারাদেশে প্রায় দেড় লাখ নারী-পুরুষ রুকন ভোট দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

সেলিম উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং ২০০৪-০৫ সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি একজন দক্ষ সংগঠক এবং বেশ কয়েকটি বইয়ের লেখক। চলতি মাসের মধ্যে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা গঠন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

আপডেট সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬