ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার হত্যাকাণ্ডের বিচার হবে আদালতে, সালিশ নয়: এমপি শ্যামল রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। গতকাল ডাকাতের গুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার পর যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের পূর্বের পাহাড়ের গহীনে মৃতদেহগুলো পাওয়া যায়। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় তিনজনের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে উদ্ধারের চেষ্টা চলছে।’

গত বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। এ সময় যৌথ বাহিনী ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সেনাসদস্য নিহতের প্রতিবাদে আজ বিকেলে টেকনাফ পৌর শহরে ছাত্র ও স্থানীয় বাসিন্দাসহ রাজনৈতিক দলের নেতারা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। মিছিলে ‘সেনাসদস্য তিতাসের রক্ত, বৃথা যেতে দেবো না’ বলে স্লোগান দেওয়া হয়। বক্তারা টেকনাফে মানবপাচার, মাদক, রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত নির্মূলে চিহ্নিত পাহাড়গুলোতে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী সেনাসদস্য তিতাস নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘পাহাড়কেন্দ্রিক মাদক ও সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আর কোনো ছাড় নয়।’ তিনি স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬