ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে যশোর বেনাপোলে পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন ফারহানের অসাধারণ গোলের মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলের জয়

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের — সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার’-এ চিকিৎসকের নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী। তিনি জানান, বাবরের পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চাওয়া হয়েছে। বাবর গত ২৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাবাসের পর থেকেই লুৎফুজ্জামান বাবর নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী জানান, কারামুক্তির পর থেকে বাবর তীব্র পিঠের ব্যথা, মেরুদণ্ডের জটিলতা, শ্বাসকষ্ট এবং কিডনি জনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের জটিলতা বৃদ্ধির কারণে তাকে জরুরি ভিত্তিতে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী বুধবার তার মেরুদণ্ডে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে, গত রবিবার (৮ নভেম্বর) তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন।

এদিকে, বাবরের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নেত্রকোনার মদনে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বাদ আছর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, মসজিদের সাধারণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ।

দোয়া মাহফিলে মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার পরবর্তী দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। একই সাথে উপস্থিত নেতৃবৃন্দ সর্বস্তরের দেশবাসীকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট সময় : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬