ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

মতলব উত্তরে ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচারণা

চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবিব), মোবারক হোসেন এর নেতৃত্বে ছেংগারচর পৌর শহরের বাজার এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা আসন্ন নির্বাচনে চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনকে‌ ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এ সময় ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইমুন প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুর রহমান মুন্না, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি প্রিন্স সম্রাট মুস্তাকিম, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তাসভীর আহমেদ আপন, তোলারাম কলেজ ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক, ছেংগারচর কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক নিহা মনি, ইমন মোল্লা, ফরহাদ হোসেন, মোঃ সুজন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার’সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

মতলব উত্তরে ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচারণা

আপডেট সময় : ০৭:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬