ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী নতুন রূপে বড় পর্দায় ফিরেছে ‘সুপারগার্ল’ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির সুদ না কমলে বিনিয়োগ বাড়বে না নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ নকআউটে আর্জেন্টিনা-স্পেনের দেখা হতে পারে যেভাবে সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা  যশোর সীমান্তে প্রায় দুই কোটি ২৩ লাখ টাকার ১৩ টি স্বর্ণের বারসহ আটক-০১

‘মহল বিশেষ মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই : শামসুজ্জামান দুদু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: নতুন নতুন দাবি সামনে এনে যারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, তারা মূলত বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘মহল বিশেষ মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য তারা মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি তোলে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে। কিন্তু যারা এসব করছে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

তিনি বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করতে হবে। নির্বাচন ছাড়া এই দেশে ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই।

দুদু আরও বলেন, আমরা মনে করি— আগামীর দিন জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া এই দেশের জন্য কোনো বিকল্প নেই। এদেশের মানুষ ১৬ বছর ধরে সংগ্রাম করে এসেছে তাদের অধিকার আদায়ে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। কেউ যদি ভিন্নমত পোষণ করে, তাহলে আসুন দেখা যাক নির্বাচনে কে কতটা জনপ্রিয়।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের পাশে ছিলাম। এখন আমরা সরকারের কাছে আশা করি, স্বল্প সময়ের মধ্যে যা যা প্রয়োজন তা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ মনে করে, জনগণের উপরে কোনো কিছু নির্বাচন ছাড়াই চাপিয়ে দেওয়া যাবে, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো শেখ হাসিনার মতো মানুষের কল্পনা। বাংলাদেশিরা বীরের জাতি। তারা কখনো কারো কাছে মাথা নত করেনি। এই জাতিকে কেউ পদানত করতে পারবে না।

তিনি আরও বলেন, কিছু কালো শক্তি বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা গণতন্ত্রকে আবার বিপন্ন করতে বিচ্ছিন্ন স-ন্ত্রাসী তৎপরতা চালাতে পারে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ লেখক ফোরামের অন্যান্য নেতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘মহল বিশেষ মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই : শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ১০:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫