ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী জুলাইয়ের হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা! সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: কম টাকায় বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে যশোরের শার্শা উপজেলার পল্লী থেকে তিনজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), একই জেলার মৃত আমীন উদ্দীনের ছেলে বকুল হোসেন (৫০) এবং শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের বাসিন্দা আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন। পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

অভিযানে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাঁচের টুকরা, দুটি লাল সালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা এবং একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে শুক্রবার বিকেলে যশোরের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। জব্দ করা কাচের টুকরা, লাল কাপড় ও সুতা প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। তারা মানুষকে বোঝাতো তাদের কাছে অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর তা দ্বিগুণ হয়ে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬