ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী জুলাইয়ের হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা! সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যান চালককে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই মাহবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করেন। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক

আপডেট সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬